Breaking News

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২(ঝিকরগাছা-চৌগাছা) আসনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে

DATE : SEPTEMBER 18 2018
দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ড সাধারন জনগনের কাছে তুলে ধরতে ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২(ঝিকরগাছা-চৌগাছা) আসনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ঝিকরগাছা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ঝিকরগাছা উপজেলার ১১ টি ইউনিয়নে লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন যশোর-২(ঝিকরগাছা-চৌগাছা) আসনের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী সাংস্কৃতিক ফোরাম ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের কেন্দ্রীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন এর পক্ষে ঝিকরগাছা মাটি ও মানুষের নেতা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্নেহধন্য তৃণমূলের প্রাণের স্পন্দন ১/১১ বলিষ্ঠ কণ্ঠস্বর, ঝিকরগাছা উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা জনাব মনিরুল ইসলাম।পরবর্তীতে ঝিকরগাছা উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃত্বে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দদের সঙ্গী করে ঝিকরগাছা উপজেলার পানিসারা, বাঁকড়া ও শংকরপুর ইউনিয়নে দিনব্যাপী আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়নের লিফলেট বিতরণ করা হয়।উক্ত লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর সর্দার, নবগঠিত ঝিকরগাছা উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সেলিম রেজা,উপজেলা যুবলীগ নেতা আরিফুজ্জামান ছন্টু,পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবীব শিপলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ঝিকরগাছা পৌর ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম বাপ্পী, সাধারণ সম্পাদক তৌফিক আলম কৌশিক, উপজেলা ছাত্রলীগ নেতা নাঈমুর রহমান হৃদয়,ছাত্রনেতা আরিফ হোসেন,শুভ সরকার,আরাফাত হোসেন শান্ত, হান্নান, সাব্বির হোসেন, রাসেল ,কলেজ ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান, ঝিকরগাছা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সোহেল রানা, শুভ,নাভারন ইউনিয়ন ছাত্রলীগ নেতা হেদায়েত খাঁন,শ্রমিকলীগ নেতা জাহিদুল ইসলাম, সাজু আহম্মেদ,স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল বারিক, সহ-সভাপতি লাফি সর্দার,ঝিকরগাছা ইউনিয়নের যুবলীগ নেতা শামিম পারভেজ প্রমুখ।

No comments